Invitation Card for January 4 2024প্রতি বছরের মতো ৪ঠা জানুয়ারি ২০২৪ আমরা একত্র হই সল্ট লেকের অন্য থিয়েটারে, বৈকালিকির প্রেরণা ডঃ অসিত বরণ চৌধুরীকে স্মরণে। সভাপতির আসন অলংকৃত করেন কবি কমল দে শিকদার। কবি রমেশ পুরকায়স্থ বিশেষ অতিথি হয়ে আমাদের সম্মানিত করেন। অনুষ্ঠান পরিচালনা করেন কবি অমল কর ও ডঃ পরিমল ঘোষ।

বৈকালিকীর নবীন ও প্রবীণ সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠান শুরু হয় শ্রী দেবব্রত দাশগুপ্তের দরদী কণ্ঠে উদ্বোধনী সংগীতে। এর পর “ফিরে দেখা” সাহিত্য সংকলন উন্মোচন ও প্রকাশ করেন কফি হাউস পত্রিকার সম্পাদক কবি শ্রী  অশোক রায়চৌধুরী। নবতম প্রিন্ট অন ডিমান্ড প্রযুক্তিতে প্রস্তুত এই সংকলনে বৈকালিকী প্রকাশনীর প্রথম বই। এই সংকলন প্রকাশের মূল উদ্দেশ্য বৈকালিকীতে প্রকাশিত সাহিত্যকৃতিকে নতুন চোখে দেখা, নতুন ভাবে উপলব্ধি করা। এই সংকলন অনলাইন এ অর্ডার করতে পারেন এই সাইটে।

The unveiling and publication of "Firey Dekha" — Baikaliki's 2024 Anthology
এর পর বাংলা অনুকবিতার গতি প্রকৃতি নিয়ে বক্তব্য রাখেন শ্রী কমল দে শিকদার। এক পংক্তিতে কিভাবে একটি সম্পূর্ণ চিন্তাধারার বিকাশ ঘটানো সম্ভব তার বেশ কিছু উত্তম উদাহরণ দেন তিনি। তার পর স্মৃতিচারণের পালা অর্কপ্রভ চৌধুরীর সাথে। তার পর বৈকালিকীর সদস্য কবি সাহিত্যিক ও সঙ্গীতশিল্পীরা নিজ নিজ উপস্থাপনায় আকাশ বাতাস ভরিয়ে দেন। শেষ কবিতা পাঠ করেন সম্পাদক শ্রীমতি বিজয়লক্ষ্মী চৌধুরী।
এই অনুষ্ঠানকে সফল করতে যাঁরা সাহায্য করেছেন তাঁদের কাছে আমরা যারপরনাই কৃতজ্ঞ। কবি রথীন কর, ডঃ পার্থ চট্টোপাধ্যায়, অমল কর, ও আরো অনেকে ব্যবস্থাপনায় আমাদের সহায়তা করেছেন বহুভাবে। যাঁরা আমাদের সাথে সশরীরে উপস্থিত থাকতে পারেন নি তাঁদের আশীষ আমরা অনুভব করেছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে এই আশা করবো যে ভবিষ্যতেও আপনাদের সান্নিধ্য পাবো।