প্রতি বছরের মতো ৪ঠা জানুয়ারি ২০২৪ আমরা একত্র হই সল্ট লেকের অন্য থিয়েটারে, বৈকালিকির প্রেরণা ডঃ অসিত বরণ চৌধুরীকে স্মরণে। সভাপতির আসন অলংকৃত করেন কবি কমল দে শিকদার। কবি রমেশ পুরকায়স্থ বিশেষ অতিথি হয়ে আমাদের সম্মানিত করেন। অনুষ্ঠান পরিচালনা করেন কবি অমল কর ও ডঃ পরিমল ঘোষ।
বৈকালিকীর নবীন ও প্রবীণ সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠান শুরু হয় শ্রী দেবব্রত দাশগুপ্তের দরদী কণ্ঠে উদ্বোধনী সংগীতে। এর পর “ফিরে দেখা” সাহিত্য সংকলন উন্মোচন ও প্রকাশ করেন কফি হাউস পত্রিকার সম্পাদক কবি শ্রী অশোক রায়চৌধুরী। নবতম প্রিন্ট অন ডিমান্ড প্রযুক্তিতে প্রস্তুত এই সংকলনে বৈকালিকী প্রকাশনীর প্রথম বই। এই সংকলন প্রকাশের মূল উদ্দেশ্য বৈকালিকীতে প্রকাশিত সাহিত্যকৃতিকে নতুন চোখে দেখা, নতুন ভাবে উপলব্ধি করা। এই সংকলন অনলাইন এ অর্ডার করতে পারেন এই সাইটে।
